১৮তম এনটিআরসিএ লিখিত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড
বে-সরকারী শিক্ষক নিবন্ধন ও সনদ প্রদান কর্তৃপক্ষ ১৮তম এনটিআরসিএ এডমিট কার্ড ২০২৪ প্রকাশ করেছে। স্কুল, স্কুল পর্যায় ২, এবং কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য ১৮তম এনটিআরসিএ এডমিট কার্ড ২০২৪ এখন http://ntrca.teletalk.com.bd/admitcard/ ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
এনটিআরসিএ কর্তৃপক্ষ আবেদনকারীদের এসএমএস প্রেরণ শুরু করেছে। প্রাপ্ত এসএমএসে উল্লেখিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনকারীরা তাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি এসএমএস না পাওয়া যায়, তবে পূর্বের মেসেজ থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড লিঙ্কটি অনুসরণ করুন।
.png)
0 Comments