Header Ads Widget

ঈদের ছুটিতে যাবার আগে যা অবশ্যই করনীয়


 ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। সারা বছর পরিবার থেকে আলাদা থাকার পর ঈদেই তো কাছের মানুষদের কাছে যাওয়া হয়, আনন্দে কাটানো হয় কয়েকটা দিন। এই ফেরা যেন শুধু বাড়ি ফেরা নয়, নিজেকেই ফিরে পাওয়া। তাই দিন শেষে সবাই ফিরতে চায় নিজের কাছে, পরিবারের কাছে। তবে বাড়ি ফেরার খুশিতে কোনো ভুল করে বসবেন না। থাকবেন মনোযোগী।


১. ঘরের বৈদ্যুতিক সুইচ বন্ধ করুন

২. বাসার গ্যাস বন্ধ করুন

৩. অন্দরের গাছপালা

ঈদের ছুটিতে একটা লম্বা সময়ের জন্য ঘর থেকে বাইরে থাকা হয়। ঘরের গাছপালার তখন দরকার বাড়তি যত্ন। যাওয়ার আগে গাছের গোড়ায় স্তর করে নারকেলের ছোবড়া বিছিয়ে বেশি করে পানি দিন। এতে গাছ তার প্রয়োজনমতো পানি শোষণ করে নিতে পারবে। আবার পানি বা কোমল পানীয়ের প্লাস্টিকের বোতলে পানি ভর্তি করে ওপর থেকে ঝুলিয়ে দিতে পারেন। পানিভর্তি সেই বোতলের নিচের অংশে সূক্ষ্ম ছিদ্র করে দিন। প্রতি ২-৩ সেকেন্ড সময়ে এক ফোঁটা করে পানি পড়বে গাছের গোড়ায়। এমনি করে একটি বোতলের পানি শেষ হতে প্রায় ৩-৪ দিন সময় লেগে যাবে আর গাছ সহজে পানির অভাব বোধ করবে না। তবে এভাবে পানি রাখলে জন্মাতে পারে এডিস মশা। তাই অন্যান্য পদ্ধতিতেই যাওয়া ভালো।

৪. তালা লাগান সঠিকভাবে।

৫. প্রয়োজন মত কয়েকটি ছবি তুলে নিন। 

এতে কোনো ধরনের অসঙ্গতি থাকলে তা চোখে পড়বে এবং সেই অনুযায়ী আপনি ব্যবস্থাও নিতে পারবেন। 


বাড়ি ফেরা হোক আনন্দের, বাড়ি থেকে ফিরে এসেও থাকুন স্বাচ্ছন্দ্যে।


#ঈদ_যাত্রা #ইদ #ঈদ #ছুটিতে_কি_করবেন #সচেতনতা #masumgraphics #masum.eng16 #Md_Masum_Khan #Eid #holidayhome #Whatshouldido #EidMubarakEveryone #everyone @everyone 

Post a Comment

0 Comments