ডিসেম্বর-ফেব্রুয়ারী সেশনে (৬৩ তম ব্যাচ) ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি
ওষুধ ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুন-আগস্ট ২০২১ সেশনের ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তি আগামী ০১ এপ্রিল ২০২১ তারিখ থেকে শুরু হবে।
ভর্তির যোগ্যতা
১। আবেদনকারীকে এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। আবেদনকারীর বয়সসীমা ১৭-৫০ বছরের মধ্যে হতে হবে।
৩। ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসীর মালিক নিজে বা তাঁর ফার্মেসীতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি।
প্রয়োজনীয় কাগজ:
১। কর্মরত প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্স এর সত্যায়িত কপি।
২। অভিজ্ঞতার প্রত্যয়নপত্র।
৩। জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি।
৪। 300x300 সাইজের ছবি।
৫। এসএসসি সনদ কপি।
কোর্স ও পরীক্ষার ফি
কোর্স ফি ৩,৯৬০/- টাকা “বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল” এর অনুকূলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে হবে। কোন অবস্থাতেই উল্লেখিত ফি নগদ গ্রহণ করা যাবে না এবং নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না। ( ব্যাংক নির্ধারিত কমিশন আবেদনকারীকে বহন করতে হবে।)
বিঃদ্রঃ
(ক) কোন তথ্য ভুল বলে প্রতীয়মান হলে প্রশিক্ষণার্থীর ভর্তি বাতিল হবে এবং ফি অফেরৎযোগ্য।
(খ) যদি কেউ নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ দাবি করে, সেক্ষেত্রে অবশ্যই মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর
(ই-মেইল: dgda.gov@gmail.com); সচিব, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (ই-মেইল: dgda.gov@gmail.com) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
সুত্র: বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (ওয়েবসাইট: www.pcb.gov.bd)
আগ্রহী ও নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ এর ওয়েবসাইট থেকে অথবা নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করে আবেদন করতে বলা হলো:
সার্বিক সহযোগীতায়:
মাসুম অনলাইন গ্রাফিক্স
মোবাইল: 01733126994
ইমেইল: masumgraphics19@gmil.com
ঠিকানা: বিএম কলেজ রোড, বরিশাল সদর, বরিশাল।
0 Comments