Header Ads Widget

অনলাইনে পাসপোর্টের আবেদন/ রি-ইস্যু/তথ্য পরিবর্তন/সংশোধন এর নিয়মাবলী

 

WELCOME TO BANGLADESH ONLINE PASSPORT APPLICATION system




১। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাষিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের নির্ভরশীল স্ত্রী/স্বামী এবং সরকারি চাকুরীজীবিগণের ১৫ (পনের) বৎসরের কম বয়সের সন্তান, ৫ (পাঁচ)/১০ (দশ) বৎসরের অতিক্রান্ত, সমর্পণকৃত (সারেন্ডারড)দের জন্য একটি ফরম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য ২ (দুই) কপি পূরণকৃত পাসপোর্ট ফরম দাখিল করতে হবে।

২। অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০ x ২৫ মিঃমিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।

৩। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনক্যাল সনদসমূহের (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) সত্যায়িত ফটোকপি।

৪। যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন – সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের গ্রেডের কর্মকর্তাগণ।

৫। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি(NOC) দাখিল করতে হবে।

৬। কূটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে পূরণকৃত ফরম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিতে হবে।

৭। শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং ৩ পূরনের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১টি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না।


পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু/তথ্য পরিবর্তন/সংশোধন এর নিয়মাবলী ও আবেদন ফরম

পাসপোর্ট নবায়ন এর জন্য এই ফরমটি পূরণ করে বর্তমান পাসপোর্ট এর ফটোকপি ও ব্যাংকে টাকা জমার রশিদ সংযুক্ত করতে হবে এবং মূল পাসপোর্টটি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

তথ্য পরিবর্তন/সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমানপত্র সংযুক্ত করতে হবে। 

ক) সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাষিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/ কর্মচারী ও সরকারি চাকুরীজীবির স্বামী/স্ত্রী, এবং সরকারি চাকুরীজীবির নির্ভরশীল ১৫ (পনের) বৎসরের কম বয়সী সন্তান  সাধারণ ফি জমা করে জরুরি সুবিধা পাবেন। এক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (NOC) ওয়েব সাইটে আপলোড পূর্বক দাখিল করতে হবে।

খ) অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের স্বামী/স্ত্রী সাধারণ ফি জমা করে জরুরি সুবিধা পাবেন। এক্ষেত্রে অবসরের সনদ জমা দিতে হবে।

গ) বিদ্যমান মেশিন রিডেবল পাসপোর্টের তথ্য পরিবর্তনের ক্ষেত্রে রি-ইস্যুর আবেদনের জন্য নিন্মরূপ কাগজপত্র প্রয়োজন।


পরিবর্তনযোগ্য তথ্য- কাগজপত্র

১. নিজের নাম/পিতা/মাতার নাম আংশিক পরিবর্তন, পরিবর্তন যোগ্য নহে।

২. নিজের নাম/পিতা/মাতার নাম পূর্ণাঙ্গ পরিবর্তন , পরিবর্তন যোগ্য নহে।

৩. বৈবাহিক অবস্থা পরিবর্তন/বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে, নিকাহনামা/ তালাকনামা (যেখানে যে টি প্রযোজ্য)।

৪. জন্ম তারিখ পরিবর্তন পরিবর্তন যোগ্য নহে।

৫. স্থায়ী ঠিকানা পরিবর্তন

পুলিশ প্রতিবেদন (এর জন্য পূরণকৃত ১ কপি রি-ইস্যু ফরম ও ১ কপি সত্যায়িত নতুন আবেদন ফরম-ডিআইপি ফরম-১)।

      বিঃ দ্রঃ- সকল আবেদনকারীকে আবেদনপত্র স্বশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে এবং ইস্যুকৃত পাসপোর্ট গ্রহণের সময় পুরাতন পাসপোর্ট অবশ্যই সাথে আনতে হবে।

Post a Comment

0 Comments