যার সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে বা যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে তাকে এই প্রশ্নটি অবশ্যই করবেন।
"বাইক/স্কুটি তে আমার পিছে বসতে তোমার কি কোনো লজ্জাবোধ হবে?"-উত্তরে উনি যদি " না" বলে তাহলে নিসন্দেহে আপনি তাকে বিয়ে করতে পারেন।
★ছেলে কতোটা বাস্তবিক তা আপনার দেখতে হবে।বিয়ের আগেই ছেলে যদি আপনাকে নানা স্বপ্ন দেখাতে থাকে যে বিয়ের পর এই দিবে ওই দিবে,তাহলে তার থেকে বিরত থাকাই শ্রেয়।কারণ, মানুষের অবস্থা কখনোই এক থাকে না।ছেলেটার আজ অনেক কিছু আছে কাল না ও থাকতে পারে।
★ছেলেটার তার মা বাবার প্রতি কেমন ব্যবহার তা জানতে হবে।যে ছেলে নিজের মা বাবা কেই ভালোবাসতে না পারলো,সম্মান করতে না পারলো সে আপনাকে কিভাবে ভালোবাসতে পারে?
★এবার আসি আসল পয়েন্টে।যেটা হলো ছেলেটার অতীত!অতীত কে সম্পূর্ণ ভাবে এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি আমি।অতীত কে দিয়ে কখনোই বর্তমানের বিচার করা যায় না।থাকুক না অতীতে তার ৩/৪ টা প্রেম,ক্ষতি কি তাতে? কেননা,"কারো প্রথম হওয়াটা "তৃপ্তি"-র আর শেষ হওয়াটা " বিজয়ের"।বর্তমানে সে তো আপনার তাই না?শুধুই আপনার!
0 Comments